সম্পত্তি নিয়ে বিবাদ, বাবার মৃতদেহ ৩০ ঘণ্টা আটকে রাখল ছেলেরা
কিউ ইন্ডিয়া বাংলা :- আবারো একটি নির্মম ঘটনা দেখা গেল আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে। মানুষ কতটা অমানবিক হলে এই ধরনের কান্ড ঘটাতে পারে ? ঘটনা শুনে চারিদিকে তীব্র সমালোচনা শুরু হয়েছে। পারিবারিক সম্পত্তির বিবাদের জেরে বাবার মৃতদেহ প্রায় ৩০ ঘন্টা আটকে রাখল ছেলেরা। অবশেষে সমঝোতা করে দেহ কবর দেওয়া হয় ।
ঘটনাটি বাংলাদেশের কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে পায়রাডাঙ্গা বাজার এলাকায় । সম্পত্তি বন্টন নিয়ে পারিবারিক বিবাদের জেরে প্রয়াত আজিজার রহমানের দেহ ৩০ ঘণ্টা আটকে রাখে তার ছেলেরা । সূত্রের খবর আজিজার রহমান গত ১৭ ই ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় প্রয়াত হন। পরের দিন বুধবার বেলা ১১ টায় ইসলামিক রীতি অনুযায়ী কবর দেওয়ার সময় নির্ধারণ করা হয়। তবে সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে প্রথম ও দ্বিতীয় স্ত্রীর সন্তানদের বিরোধের কারণে নির্ধারিত সময়ে শেষকৃত্য করা যায়নি। পারিবারিক সূত্রে খবর আজিজার রহমান বেঁচে থাকার সময় তার বাড়ি ভিটা সহ সমস্ত স্থাবর অবসরের সম্পত্তি দ্বিতীয় পক্ষের ছেলে রফিকুল ইসলাম ওরফে টাইগারের নামে লিখে দেন। এই বিষয় নিয়ে প্রথম পক্ষের স্ত্রীর ছেলে আব্দুল হাকিমের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল । বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ শেষকৃত্যের প্রস্তুতি চলাকালীন সম্পত্তির সমান ভাগ চেয়ে কবর দেওয়ার কাজে আপত্তি জানান প্রথম পক্ষের ছেলে আব্দুল হাকিম। সেই বিভাগের জেরে বৃদ্ধদের দেহ ওই অবস্থায় বাড়ির দরজায় রাখা হয় দীর্ঘক্ষণ ধরে । সমস্যার সমাধানে এলাকার জনপ্রতিনিধিরা দুই পক্ষকে নিয়ে একাধিক দফায় বৈঠক করেন। সালিশি সভায় সমঝোতা হয় যে বসত গিটার ২১ শতাংশ জমির মধ্যে দুই ভাই আট শতাংশ করে পাবেন এবং অবশিষ্ট অংশ বোনের জন্য বরাদ্দ থাকবে। আবাদি জমি আইন প্রক্রিয়ায় ভাগের বিষয়েও একমত হন তারা। এ বিষয়ে লিখিত অঙ্গীকার নামায় বিবাদী দুই ছেলে স্বাক্ষর করেন । সমস্ত রকম সমঝোতার পর বুধবার ১৮ই ফেব্রুয়ারি রাত ১১ টার পর তোরা এত আজিজার রহমানের শেষকৃত্য সম্পন্ন হয়।
