আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

শুরুতেই সাড়া যুবসাথীতে, দেড় ঘণ্টায় ৩৪ হাজার আবেদন

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- রবিবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে যুবসাথী প্রকল্পের আবেদন জমা নেওয়ার প্রক্রিয়া। প্রথম দিনেই দেখা গেল ব্যাপক সাড়া। সকালেই বিভিন্ন ব্লক ও বিধানসভা ভিত্তিক ক্যাম্পে লম্বা লাইন পড়ে যায় যুবক-যুবতীদের। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর নতুন এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে প্রয়োজনীয় কাগজপত্র হাতে নিয়ে সকাল সকালই শিবিরে হাজির হন বহু মানুষ। বিশেষ করে ২১ থেকে ৪০ বছর বয়সীদের ভিড়ই ছিল সবচেয়ে বেশি।

রাজ্যের ২৯৪টি বিধানসভা এলাকায় একযোগে আবেদন নেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যাতে প্রত্যন্ত এলাকার মানুষও সহজে আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার মাত্র দেড় ঘণ্টার মধ্যেই প্রায় ৩৪ হাজারের বেশি ফর্ম জমা পড়ে, যা প্রশাসনের কাছেও বড় চমক হিসেবে দেখা হয়েছে। প্রথম দিনেই এই বিপুল অংশগ্রহণে বোঝা যাচ্ছে প্রকল্পটি সাধারণ মানুষের মধ্যে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে।

এই আবেদন চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। তাই প্রথম দিনের ভিড় দেখে পরবর্তী কয়েকদিনে আরও বেশি মানুষের অংশগ্রহণ হবে বলে মনে করা হচ্ছে। অন্তর্বর্তী বাজেটে ঘোষিত এই প্রকল্পকে কেন্দ্র করে রাজ্যজুড়ে আগ্রহ তৈরি হয়েছে এবং অনেকেই মনে করছেন, অন্যান্য সামাজিক প্রকল্পের মতো এটিও মানুষের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়বে।

সব মিলিয়ে শুরুতেই বিপুল সাড়া মিলেছে যুবসাথী প্রকল্পে। ভোর থেকে লাইনে দাঁড়িয়ে আবেদন করার দৃশ্য রাজ্যের বিভিন্ন প্রান্তেই চোখে পড়েছে, যা স্পষ্ট করে দিচ্ছে আর্থিক সহায়তার এই উদ্যোগ নিয়ে যুবসমাজের প্রত্যাশা যথেষ্ট বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *