রাজ্যসভায় খালি পাঁচ আসনে পশ্চিমবঙ্গ থেকে প্রার্থী কারা?
কিউ ইন্ডিয়া বাংলা :- সামনেই কড়া নাড়ছে ২০২৬ এর বিধানসভা নির্বাচন । তার আগে পশ্চিমবঙ্গের আরেকটি নির্বাচন দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে । পশ্চিমবঙ্গ থেকে সংসদের উচ্চকক্ষ রাজ্য সভায় পাঁচটি আসন খালি হয়েছে , আগামী মার্চ মাসে সেই আসনগুলোতে নির্বাচন হওয়ার জোরালো সম্ভাবনা মনে করা হচ্ছে ।
প্রসঙ্গত, চলতি ২০২৬ এর ২রা এপ্রিল তৃণমূলের রাজ্যসভার সংসদ সুব্রত বক্সি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সাকেত গোখলের মেয়াদ শেষ হচ্ছে । একই দিনেও সিপিআইএমের প্রবীণ নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের রাজ্যসভার সাংসদ পদের মেয়াদ ফুরোচ্ছে । একই সাথে এই তারিখে তৃণমূল কংগ্রেসের আরেক রাজ্য সভার সাংসদ মৌসম বেনজির নূরের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল । কিন্তু তিনি নির্ধারিত সময়ের আগে পদত্যাগ করে কংগ্রেসের যোগ দেন সুতরাং সেই জায়গাটাও খালি । পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার পাঁচটি সাংসদ পদের শূন্যতা তৈরি হয়েছে । ফাঁকা আসন গুলিতে আগামী মাসেই নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে ।
বর্তমানে পশ্চিমবঙ্গের বিধানসভায় দল ভিত্তিক যে আসন সংখ্যা রয়েছে চারটি যাবে জোড়াফুল শিবিরের দখলে আর একটি আসন পাবে গেরুয়া শিবির । বিধানসভায় বামফ্রন্টের আসন সংখ্যা শূন্য থাকায় রাজ্যসভায় তারা কোনো প্রতিনিধি পশ্চিমবঙ্গ থেকে পাঠাতে পারবেন না । এই প্রেক্ষাপটে বিজেপি তৃণমূল দুই শীঘ্রই প্রবাল চর্চা শুরু হয়েছে আসন্ন রাজ্যসভার নির্বাচনে কোন কোন নেতা টিকিট পাবেন ? মৌসম বেনজির নূর তৃণমূল ট্যাগ করাই রাজ্যসভায় একটি নতুন মুখের দেখা পাওয়া যাবে সে বিষয় সুনিশ্চিত । মৌসমের জায়গায় রাজ্যসভায় তৃণমূল কংগ্রেস কোন নতুন সংখ্যালঘু মুখকে পাঠাতে পারে মনে পড়ছে রাজনৈতিক মহল। তবে কাকে পাঠাবে সে বিষয়ে কোনো তথ্য এখনো প্রকাশ্যে আসেনি এই বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । রাজ্যসভায় বিজেপির প্রার্থী কে হবেন সেটা নিয়েও রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। বিজেপির অন্দরের খবর মিঠুন চক্রবর্তীকে রাজ্যসভার সাংসদ হিসেবে পাঠানো হতে পারে। বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় বিজেপির দুইজন রয়েছেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও কোচবিহারের অনন্ত মহারাজ। এইবারে একজন সংসদ গেলে পশ্চিমবঙ্গ তাকে বিজেপির রাজ্যসভার সংসদ সংখ্যা বেড়ে হবে তিন । মিঠুন চক্রবর্তীর নামের পাশাপাশি প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা ও বর্তমানে বালুরঘাটের বিধায়ক বিশিষ্ট অর্থনৈতিক অশোক লাহিড়ীর নামও চর্চায় রয়েছে । আবার বিজেপির প্রথম সারির এক রাজ্য নেতার কথায় এই অর্জিত নামগুলির বাইরে ও একটি হেভি ওয়েট নাম রাজ্যসভায় দেখা যেতে পারে, যিনি অতীতেও সংসদে বিজেপির প্রতিনিধিত্ব করেছেন । এই নেতার ইঙ্গিত অনুযায়ী সম্ভবত দিলীপ ঘোষের কথা বলা হতে পারে ।
