মেটারনিটি ফটোশুটের সময় জলে তলিয়ে গেল প্রথম সন্তান
কিউ ইন্ডিয়া বাংলা :- বেঙ্গালুরুতে ঘটলো মর্মান্তিক ঘটনা । দ্বিতীয় সন্তান আসার আগে মেটারনিটি ফটোশুট করছিলেন মা , সেই সময় অসাবধানতার ফলে জলাশয় ডুবে গেল ওই মহিলার তিন বছর বয়সী পুত্র সন্তান ।
জানা গিয়েছে, ৮ মাসের অন্তঃসত্তা ছিলেন স্বাতী। দ্বিতীয় সন্তান জন্ম নেওয়ার আগে ফটোশুটের মাধ্যমে সেই বিশেষ মুহূর্ত উদযাপনের পরিকল্পনা করেছিলেন তিনি । পরিকল্পনামাফিক আয়োজন করা হয়েছিল মেটারনিটি ফটোশুটের । গত ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে এর দিন ছিল সেই ফটোশুট । আর সেই দিনই অসাবধানতার ফলে ঘটে গেল শিউরে ওঠার মত ঘটনা । ঘটনার সময় ওই যুবতীর স্বামী বেঙ্গালুরুতে ছিলেন না । সূত্র মারফত জানা যায়, ফটোশুট চলাকালীন স্বাতীর তিন বছরের ছেলে পাশে খেলা করছিল । এবং জায়গাটি ছিল একটি জলাশয়ের পাশে। ফটোশুটে সবাই ব্যস্ত হয়ে পড়ায় বাচ্চাটি কখন জলে পড়ে গিয়েছে ? কেউ সেটা খেয়াল করতে পারেনি । সবাই যখন ঘটনাটি বুঝতে পারল তখন আর কিছুই করার ছিল না। বাচ্চাটিকে জল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
ইতিমধ্যে এই ঘটনায় মামলা ঋজু করেছে পুলিশ। ওই সময় এলাকায় কি ইভেন্ট হচ্ছিল কিভাবে বাচ্চাটি জলে পড়ে গেল কেন কার নজরে বিষয়টা এল না সবদিক খতিয়ে দেখা হচ্ছে। বাচ্চাটির বাবা কর্মসূত্রে বিদেশে থাকেন, আজকেই তার দেশে ফেরার কথা আছে । আর তার আগেই ঘটে গেল এই ধরনের মর্মান্তিক ঘটনা ।
আধুনিকতার সঙ্গে পাল্লা দিতে গিয়ে মানুষ নিজেদের দায়িত্ব জ্ঞান হারিয়ে ফেলছে । এই ঘটনা তার চূড়ান্ত নিদর্শন । আধুনিক হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের যেন জ্ঞান বোধ না হারায়, নয়তো মনুষ্য জাতিকে সবথেকে উন্নত জীব বলা হয় সেই কথার সার্থকতা ক্ষুন্ন হবে ।
