আজকের দিনেবিশ্ব

মেক্সিকোর ফুটবল স্টেডিয়ামে বন্দুকধারীর হামলায় নিহত ১১

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- মেক্সিকোর মধ্যাঞ্চলীয় প্রদেশ গুয়ানাজুয়াতোর সালামানকা শহরের একটি ফুটবল স্টেডিয়ামে বন্দুকধারীর হামলায় ১১ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আগামী জুনে শুরু হওয়া ফুটবল বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, ১০ জন ঘটনাস্থলেই মারা গেছেন, একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হামলার সময় চারটি ব্যাগ পাওয়া গেছে, যাতে মানুষের কঙ্কাল ছিল। হামলাকারীদের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ আততায়ীদের খুঁজতে তল্লাশি শুরু করেছে।

গুয়ানাজুয়াতোর আইনশৃঙ্খলা দফতর জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং কেন্দ্রীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে স্টেডিয়াম ও আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ফিফা বিশ্বকাপ ২০২৬ আমেরিকা, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে। এই হামলার পর মেক্সিকোর স্টেডিয়াম নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *