আজকের দিনেগ্রীন রুম

মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান পাবেন ধর্মেন্দ্র

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- গতকাল ২৫ শে জানুয়ারি রবিবার প্রজাতন্ত্র দিবসের আগের দিন পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করা হয়। সেই তালিকায় নাম বলিউডের প্রয়াত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। পদ্মবিভূষণ সম্মান পাবেন বলিউডের হি ম্যান। দেশের অন্যতম সর্বোচ্চ অসামরিক এই সম্মান দেওয়া হয় শিল্প, সংস্কৃতি, সিনেমা, সমাজসেবা, জনজীবন-সহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য। এ বছর সেই তালিকায় বিশেষ তাৎপর্য নিয়ে উঠল প্রয়াত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওলের নাম। প্রয়াত এই কিংবদন্তিকে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। প্রসঙ্গত, ধর্মেন্দ্রকে এর আগেও ২০১২ সালে শিল্পকলায় অবদানের জন্য পদ্মভূষণ প্রদান করা হয়েছিল। এবার তাঁর দীর্ঘ ও বর্ণাঢ্য অভিনয় কেরিয়ারের স্বীকৃতি হিসেবে পদ্মবিভূষণ সম্মান প্রদান করা হচ্ছে।
নিজের ক্যারিয়ারে ৩০০ টির বেশি ছবিতে অভিনয় করেছেন এই কিংবদন্তি । তার মধ্যে সব থেকে বিখ্যাত সিনেমা ” শোলে” ।তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হল ইক্কিস, যা তার মৃত্যুর পর মুক্তি পায়।
ধর্মেন্দ্র ছাড়াও অনেকে সিনে জগৎ থেকে পদ্ম সম্মান পাচ্ছেন। ২০২৬ সালের পদ্মভূষণ সম্মানের জন্য মনোনীত হয়েছেন মালয়ালম তারকা-অভিনেতা মাম্মুট্টি এবং বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়িকা অলকা ইয়াগ্নিক। পদ্মশ্রী সম্মান প্রাপকদের তালিকায় রয়েছেন অভিনেতা আর মাধবন, টলিউড তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । এছাড়া মরণোত্তর পদ্মশ্রী সম্মান পাচ্ছেন প্রয়াত অভিনেতা সতীশ শাহ ।

স্বরাষ্ট্র মন্ত্রকের প্রকাশিত তালিকা অনুযায়ী ২০২৬ সালে মোট ১৩১ জনকে পদ্ম সম্মান দেওয়া হচ্ছে। যার মধ্যে পাঁচজন পদ্মবিভূষণ , ১৩ জন পদ্মভূষণ ও ১১৩ জন পদ্মশ্রী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *