ভেন্টিলেশনে সেলিম খান, আজই হবে অস্ত্রোপাচার
কিউ ইন্ডিয়া বাংলা :- বর্ষীয়ান চিত্রনাট্যকার সলমন খানের বাবা সেলিম খানের অবস্থা আরো আশংকাজনক । বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি আছেন তিনি। গতকাল তার শারীরিক অবস্থার অবনতি হয় দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি তবে সূত্রের খবর মস্তিষ্কের রক্তক্ষরণের পরিমাণ বাড়ায় আজই অস্ত্রোপাচার করা সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে সকাল সাড়ে আটটা নাগাদ তাকে প্রথমে আইসিউতে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হয় ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয় তাকে । মেডিকেল বোর্ডের দায়িত্বে থাকা চিকিৎসকরা বলেন হঠাৎ রক্তচাপ বৃদ্ধি পাওয়ায় শরীরের ভিতরে রক্তক্ষরণ শুরু হয়। এই কারণেই তাকে ভেন্টিলেটরে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিকিৎসকরা আরো জানিয়েছেন বলিউডের প্রবীণ এই চিত্রনাট্যকারের শ্বাসকষ্টের সমস্যা ও রয়েছে । শারীরিক জটিলতা ক্রমশ বাড়তে থাকায় আজকেই তার অস্ত্রোপাচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে।
সেলিম খানের চিকিৎসার জন্য যে মেডিকেল বোর্ড তৈরি হয়েছে তাতে রয়েছেন নিউরোলজিস্ট ডা: বিনয় চাভান, কার্ডিওলজিস্ট ডা: অজিত মেনন , নিউরো সার্জেন ডা : নীতিন দাঙ্গে এবং ডা:বিনীত আলুওয়ালিয়া । তারা তার স্বাস্থ্যের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নিচ্ছেন।
সেলিম খান কে দেখতে হাসপাতালে গেছেন তার ছেলে সলমন খান, সোহেল খান ,আরবাজ খান কন্যা আলবিরা খান অগ্নিহোত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যরা। এছাড়া সলমানের বন্ধু সঞ্জয় দত্ত, জিসান সিদ্দিকী সেলিম খান কে দেখতে হাসপাতালে গিয়েছিলেন । সেলিম খানের দীর্ঘদিনের বন্ধু ও সহ
চিত্রনাট্যকার জাভেদ আখতার হাসপাতালে দেখা করে তার স্বাস্থ্যের খোঁজ নেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এসেছেন।
