আজকের দিনেবাংলার আয়না

বিয়ে থেকে বাঁচতে গঙ্গায় ঝাঁপ মাধ্যমিক পরীক্ষার্থীর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- মুর্শিদাবাদের ফরাক্কায় একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এক মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রী বাড়ি থেকে পরীক্ষা দিতে বের হলেও পরীক্ষা হলে না গিয়ে নয়নসুখের ব্রাহ্মণনগর গঙ্গার ঘাটে চলে যায় এবং সকলের চোখের সামনে আত্মহত্যার চেষ্টা করে। কিশোরীটি মানসিকভাবে আতঙ্কিত ও হতাশ অবস্থায় ছিল, কারণ তাঁর বাবা-মা মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই তাঁর বিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। মেয়েটি বিয়ে করতে চাই নি, কিন্তু বাড়ির লোক তাঁর কথা শোনার জন্য প্রস্তুত ছিল না।

এই ঘটনার সময় গঙ্গার ঘাটে উপস্থিত স্থানীয়রা এবং নয়নসুখ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি লালু শেখ দ্রুত তাঁকে উদ্ধার করেন। খবর পেয়ে ফরাক্কা থানার আইসি সুজিত পালও ঘটনাস্থলে পৌঁছান। আইসি মেয়েটিকে শান্ত করার চেষ্টা করেন এবং তাঁকে আশ্বস্ত করেন যে সে এখন নাবালিকা, তাই পরিবার তাঁর বিয়ে দিতে পারবে না। তিনি মেয়েটির দায়িত্ব নিজে নেন এবং তাঁকে পরীক্ষার হলে যাওয়ার জন্য উৎসাহিত করেন। এছাড়া, মেয়েটির বাবা-মাতার সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনারও ব্যবস্থা করা হয়।
পরবর্তীতে, নিরাপদভাবে মেয়েটিকে পরীক্ষা হলে পৌঁছে দেওয়া হয় এবং জানা যায়, সে শেষ পর্যন্ত পরীক্ষা দিতে সক্ষম হয়েছে। এই ঘটনায় স্থানীয়রা এবং পুলিশ সবাই স্তম্ভিত হয়ে গিয়েছিলেন, কিন্তু সময়মতো হস্তক্ষেপে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *