বন্দে ভারত স্লিপারে চালু আমিষ ভোজ
কিউ ইন্ডিয়া বাংলা:- যাবতীয় বিতর্কের অবসান ঘটল। চালু হলো বন্দে ভারত স্লিপার ট্রেনের খাবার তালিকায় চালু আমিষ খাবার হাওড়া-কামাক্ষ্যা বন্দে ভারত স্লিপারে এবার থেকে মিলবে মাংস, মিষ্টিও।
২০২৬ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শাসক দল তৃনমূল ও বিরোধী সিপিআইএম এর পক্ষ থেকে বন্দে ভারত এর খাবার বিতর্ক নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছিলেন সেই বিতর্কিত ব্যাপারটির ইতি ঘটল । প্রসঙ্গত হাওড়া স্টেশন থেকে কামাখ্যা গামী ট্রেনটিতে সর্বপ্রথম যে খাবার এর মেনু প্রকাশ্যে এসেছিল তাতে শুধু নিরামিষ পদ ছিল। যা নিয়ে বিতর্কের সূত্রপাত হয়েছিল। বাংলা থেকে ট্রেন ছাড়বে অথচ খাবার এর তালিকায় মাছ, মাংস থাকবে না এই ইস্যুকে সামনে বিক্ষোভ দেখেছিলেম যাত্রীদের বিরাট অংশ । সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক ময়দানের লোকেরাও সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছিলেন এই ঘটনার প্রতিবাদে। এমনকি বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যকে এই বিতর্কে মুখ খুলতে দেখা গিয়েছিল । কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তখন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এর যোগাযোগ করলে তিনি আশ্বাস দিয়েছিলেন । এবার সেই আশ্বাস এর বাস্তব প্রতিফলন ঘটল আজ।
