আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

Voter List : বড় খবর নির্বাচন কমিশন সূত্রে, আগামী ২৮ শে ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা…….

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ১৪ ই ফেব্রুয়ারি দিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা ছিল নির্বাচন কমিশনের । কিন্তু সেই তারিখ পিছিয়ে হয়ে গেল ২৮ শে ফেব্রুয়ারি । মূলত সুপ্রিম কোর্টের জারি করা নির্দেশ মেনেই রাজ্যের ভোটার তালিকা নতুন সময়সূচী প্রকাশ করা হলো।

নির্বাচন কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এস আই আর নোটিশ সংক্রান্ত শুনানি শেষ করতে হবে ১৪ই ফেব্রুয়ারির মধ্যে । জমা দেওয়ার নথি যাচাই ও নিষ্পত্তির কাজ চলবে ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত। পোলিং স্টেশনের র‍্যাশনালাজাইজেশন ২৫শে ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে । আর ২৮ শে ফেব্রুয়ারি প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা । এই নির্দেশিকার প্রতিলিপি রাজ্য নির্বাচন কমিশনার , মুখ্য সচিব, ডিজি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগীয় আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে।

উত্তরপ্রদেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা এক মাসের জন্য বেড়েছিল । তারপর প্রশ্ন উঠতে শুরু করেছিল উত্তরপ্রদেশে বাড়লে বাংলার ক্ষেত্রে সময়সীমা কেন বাড়বে না । তারপর আজ কেন্দ্রীয় নির্বাচন কমিশন সূত্রে বাংলা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ আরো ১৪ দিন বাড়ানো হলো । নির্বাচন কমিশন সূত্রে ইতিমধ্যেই একটা খবর জানা যাচ্ছে আগামী ২ মার্চ বাংলার বিধানসভা নির্বাচন ঘোষণা হতে পারে । এক থেকে তিন দফার মধ্যে রাজ্যের নির্বাচন পর্ব সম্পন্ন করা হতে পারে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *