বিজ্ঞানআজকের দিনে

বছরের প্রথম চন্দ্রগ্রহণ কবে দেখা যাবে ? জেনে নিন আগামী পাঁচ বছরের চন্দ্রগ্রহণের সূচি

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- একই সরলরেখায় অবস্থান করলেও সূর্য পৃথিবী এবং চন্দ্রের কৌণিক দূরত্বের উপর নির্ভর করে পূর্ণগ্রাস বা খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ হয় । গ্রহণের সময়কালে আমাদের শাস্ত্রে বিভিন্ন ধরনের নিয়ম-কানুন রয়েছে ।

চন্দ্র আলোকিত হয় সূর্যের আলোয় । সূর্যের আলো চন্দ্রের উপর পড়ে প্রতিফলিত হওয়ার ফলে চন্দ্রকেও আলোকিত দেখায়। প্রাকৃতিক নিয়ম অনুযায়ী সূর্য পৃথিবী এবং চন্দ্র এক সরলরেখায় অবস্থান করলে, পৃথিবীর ছায়া চন্দ্রের উপর পড়ে এবং চন্দ্রগ্রহণ হয় । যখন সূর্য পৃথিবী এবং চাঁদ সরাসরি এক লাইনে থাকে এবং চাঁদ সম্পূর্ণভাবে পৃথিবীর গাঢ় ছায়ার মধ্যে চলে যায় তখন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয় ।
আর সূর্য পৃথিবী এবং চাঁদ পুরোপুরি এক লাইনে না থেকে কিছুটা কৌণিকভাবে অবস্থান করে তখন চাঁদের একটি অংশ পৃথিবীর গাড়ো ছায়া এবং অন্য অংশ হালকা ছায়ায় থাকে। তখন হয় খন্ডগ্রাস চন্দ্রগ্রহণ ।

গ্রহণকালে আমাদের শাস্ত্রে বেশ কিছু নিয়ম পালনের রীতি রয়েছে । সেজন্য আগামী ২০৩০ সাল অবধি চন্দ্রগ্রহণের তিথি গুলি জেনে নিন

২০২৬ সালের চন্দ্রগ্রহণ :- প্রথম পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ হবে ২০২৬ সালের ৩রা মার্চ । ভারতবর্ষে আংশিক দৃশ্য দেখা যাবে । ভারতীয় সময় দুপুর ৩ টা ২০ মিনিট থেকে গ্রহণ শুরু। ২৮শে আগস্ট ২০২৬ খণ্ড গ্রাস চন্দ্রগ্রহণ হবে। ভারতবর্ষের মানুষরা এই গ্রহণ দেখতে পারবেন না । গ্রহণ শুরুর সময় সকাল ৬টা ৫৩ মিনিট ।

২০২৭ সালের চন্দ্রগ্রহণ :- ২১শে ফেব্রুয়ারি ও ১৭ ই আগস্ট উপছায়া চন্দ্রগ্রহণ দেখা যাবে । এই দুটি গ্রহণই ভারতবর্ষ থেকে দেখা যাবে না । ফেব্রুয়ারি মাসের গ্রহণটি শুরু হবে ভারতীয় সময় রাত ২ টা ৪২ মিনিট , আর আগস্ট মাসের গ্রহণটি শুরু হবে ভারতীয় সময় সকাল ১০ টা ৫৪ মিনিট ।

২০২৮ সালের চন্দ্রগ্রহণ :- ২০২৮ সালে তিনটি চন্দ্রগ্রহণ হবে। দুটি খন্ডগ্রাস চন্দ্রগ্রহণ এবং একটি পূর্ণগ্রাস । ১২ ই জানুয়ারি ২০২৮ বছরের প্রথম খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ হবে যেটির সময় শুরু সকাল সাতটা ৩৭ মিনিটে । আমাদের দেশ ভারতবর্ষ থেকে এটি দেখা যাবে না । ৬ জুলাই খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ আমাদের দেশ থেকে দেখা যাবে । গ্রহণ ভারতীয় সময় রাত ৯ টা ১৪ মিনিটে শুরু হবে । বছরের শেষ দিন ৩১শে ডিসেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে এবং এটি ভারতবর্ষ থেকেও দেখা যাবে। গ্রহণ শুরুর সময় সন্ধ্যা ৭টা ৩৩ মিনিট ।

২০২৯ সালের চন্দ্রগ্রহণ :- এই বছরে দুটি চন্দ্রগ্রহণ হবে । দুটোই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ । প্রথমটি ২৬ শে জুন ২০২৯ ভারতীয় সময় সকাল ৬টা বেজে ৪ মিনিটে শুরু হবে এটি আমাদের দেশ থেকে দেখা যাবে না । দ্বিতীয়টি আমাদের দেশ থেকে দেখা যাবে । ডিসেম্বর মাসের ২১ তারিখে ভারতীয় সময়ে রাত একটা ১২ মিনিট থেকে এই গ্রহণ শুরু , যেটি আমাদের দেশের মানুষ দেখতে পাবেন ।

২০৩০ সালের চন্দ্রগ্রহণ :- এই বছরে দুটি চন্দ্রগ্রহণ রয়েছে । দুটোই ভারতবর্ষ থেকে দেখা যাবে। প্রথমটি ১৫ই জুন খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ যেটির সময় শুরু ভারতীয় সময় রাত ৯টা ৪৪ মিনিটে । দ্বিতীয়টি উপর ছায়া চন্দ্রগ্রহণ, যেটি ১০ই ডিসেম্বর ভারতীয় সময় রাত ১টা ৩৮ মিনিট থেকে শুরু হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *