বউ পছন্দ হয়নি! বিয়ে করে পালালো বর
কিউ ইন্ডিয়া বাংলাঃ- পছন্দ করে বিয়ে করেও পালিয়ে গেল বর। মাত্র ৪দিন সংসার করে সে। তারপরেই বউকে দ্বিরাগমনে পাঠায়। সেই ফাঁকে নিজেও পালিয়ে যায় পাত্র। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে উত্তর ২৪ পরগনার শাসনের বকুণ্ডা গ্রামে৷
আমডাঙ্গা থানার গজবন্ধ গ্রামের দরিদ্র পরিবারের মেয়েকে পছন্দ করে বিয়ে করেছিল শাসন থানার গোকুন্দ গ্রামের বাসিন্দা এক যুবক। বড়লোক ঘরের ছেলে দেখে পাত্রী পক্ষও রাজি হয়ে যায়। গত ৯ ফেব্রুয়ারি মহা ধুমধাম করে বিয়ে হয় দুজনের। বিয়ের পর শ্বশুর বাড়িতে আসে নববধূ। চারদিন শ্বশুরবাড়িতে কাটিয়ে দ্বিরাগমনে বাড়িতে গিয়েছিল সেই। কিন্তু তারপর থেকে আর স্বামীর কোনো খোঁজ নেই। শ্বশুরবাড়ির সঙ্গেও কোনো রকম যোগাযোগ করতে পারছিলেন না ওই নববধূ। বাধ্য হয়ে মাকে নিয়ে শ্বশুরবাড়ি এসে দেখেন বাড়িতে বড় তালা ঝোলানো। স্বামীর তাকে পছন্দ হয়নি এমন অভিযোগ তুলে বাড়ি থেকে চম্পট দিয়েছে সে। এরপরেই ডিভোর্সের জন্য চাপ দেওয়া হতে থাকে। কোনরকম ভাবে ডিভোর্স দিতে রাজি না হওয়ায় তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। শ্বশুর বাড়ি থেকে এটা কে হুমকি দেওয়ার অভিযোগে শাসন থানায় অভিযোগ জানিয়েছেন নববধূ৷ এখনও পলাতক বর।
