আজকের দিনেবাংলার আয়না

ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যু

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- মায়ানগরী মুম্বাইয়ের রেললাইনের ধার থেকে উত্তর ২৪ পরগনার স্বরূপনগর এলাকার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। স্বভাবতই এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় স্বরূপনগর প্রতিনিধি জানান, নিহত শ্রমিক আলফাজ মন্ডল, দীর্ঘ কয়েক বছর ধরে মুম্বাইতে ঠিকাদারের অধীনে মেট্রো রেল প্রকল্পে কাজ করতেন। সম্প্রতি কাজ শেষ করে তিনি দিন রাত আটটায় ট্রেনে করে তাঁর থাকার জায়গা ঢাকিয়া রোড ফিরছিলেন, কিন্তু হঠাৎ নিখোঁজ হয়ে যান।

মুম্বাই পুলিশ মসজিদ বন্দর রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে মঙ্গলবার রাতে রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করে। পুলিশ পরিবারের সদস্যদের খবর দিলে নিকটাত্মীয়রা ঘটনাস্থলে তড়িঘড়ি যান। দেহে গম্ভীর ক্ষতচিহ্ন দেখা গেলে তাঁর মৃত্যু দুর্ঘটনা নাকি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে সেই নিয়ে ব্যাপক প্রশ্ন উঠতে থাকে।

এই ঘটনাটি জানতে পেরে মৃতের পরিবার ও গ্রামের মানুষরা ছুটে আসেন। মরদেহ ঘিরে শোকের ছায়া নেমে আসে। ফলতই ভিনরাজ্যে বাঙালি শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পরিবারের দাবি, তাঁকে হয়ত ট্রেন থেকে ধাক্কা দেওয়া হয়েছে বা পরিকল্পিতভাবে আহত করে রেললাইনের কাছে ফেলে রাখা হয়েছে, তাই উপযুক্ত তদন্ত করা উচিত বলে দাবী তাঁদের।

স্থানীয় প্রশাসন ও মুম্বাই পুলিশ ইতিমধ্যেই ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে। মৃতদেহের পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের চেষ্টা চালাচ্ছে প্রশাসণিক কর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *