আজকের দিনেবাংলার আয়না

পুলিশ পরীক্ষায় জালিয়াতি, গ্রেফতার ১

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- বীরভূমের বহরমপুর স্টেডিয়ামে পুলিশ কনস্টেবল পদের শারীরিক সক্ষমতার পরীক্ষায় জালিয়াতি চক্রের হাত ধরা পড়ল। মুর্শিদাবাদের সাটিতাড়া এলাকার ২৮ বছর বয়সী সুজন দাস অন্য পরীক্ষার্থী নাজির রহমানের বদলে পরীক্ষায় অংশ নিতে গিয়ে হাতেনাতে আটক হন।

বুধবার সকালে বহরমপুর স্টেডিয়ামে পুলিশ কনস্টেবল পদের শারীরিক সক্ষমতার পরীক্ষা চলছিল। সূত্রের খবর, বীরভূমের মুরারই থানার রুদ্রনগর গ্রামের বাসিন্দা নাজির রহমান নামে এক পরীক্ষার্থীর পরিবর্তে মাঠে চলে যান মুর্শিদাবাদের বড়ঞা থানার সাটিতাড়া এলাকার বাসিন্দা সুজন দাস। যদিও শুরুতে পরীক্ষকরা ধরতে পারেননি। কিন্তু মাঠে কর্মরত পুলিশ আধিকারিকদের সন্দেহ হওয়ায় সুজনের নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা শুরু হয়। নথিপত্র পরীক্ষার সময়েই ধরা পড়ে যায় অসঙ্গতি। তখনই পুলিশ নিশ্চিত হয়ে এই সুজন আসল পরীক্ষার্থী নন। তৎক্ষণাৎ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে জালিয়াতির বিষয়টি সামনে চলে আসে।

ঘটনার পর থেকে নাজির রহমানের খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশ তাঁকে উদ্ধারের চেষ্টা করছে। ধৃত সুজন দাস ও নাজির রহমানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পুলিশ এখন দেখছে, এটি কেবল একক ঘটনা কিনা, নাকি এর পেছনে বড় কোনো চক্র রয়েছে।

টাকার টোপ দিয়ে চাকরির লোভ, টাকা নিয়ে চাকরির প্রতিশ্রুতি, সাম্প্রতিককালে পুলিশ নিয়োগের পরীক্ষা উঠেছে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। প্রশাসনের তরফে চালানো হচ্ছে কড়া নজরদারি। তাতেই ধরা পড়ল এক বড়সড় জালিয়াতি। অন্যের হয়ে শারীরিক মাপজোক ও দক্ষতার পরীক্ষায় অংশ নিতে গিয়ে বহরমপুর স্টেডিয়াম থেকে গ্রেফতার হলেন সুজন দাস (২৮) নামে এক যুবক। ধরা পড়ে যান একেবারে হাতেনাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *