আজকের দিনেবাংলার আয়না

পুলিশের পেট্রোলিং ভ্যানের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা, মৃত ১

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- বর্ধমানের নবাবহাট এলাকার ১৯ নম্বর জাতীয় সড়কের কলকাতামুখী লেনে ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা । বেপরোয়া যাত্রীবাহী বাসের ধাক্কা পুলিশের পেট্রোলিং ভ্যানে, এই ধাক্কার ফলে প্রাণ হারিয়েছেন এক হোমগার্ড । পুলিশ সূত্রে জানা গিয়েছে দুর্গাপুরের দিক থেকে একটি বাস আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের পেট্রোলিং ভ্যানে সজোরে ধাক্কা মারে । সংঘর্ষের তীব্রতায় পুলিশের গাড়িটি দুমড়ে মুচরে গেছে ।
দুর্ঘটনাটি যখন ঘটে পুলিশের ওই ভ্যানে উপস্থিত ছিলেন এক অ্যাসিস্ট্যান্ট পুলিশ ইন্সপেক্টর একজন হোমগার্ড এবং পুলিশ ভ্যানের চালক । বাসের ধাক্কায় তিনজনই গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা ও পুলিশকর্মীরা তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন । তবে চিকিৎসকরা হোমগার্ড ত্রিদিব দে কে মৃত বলে ঘোষণা করেন । বাকিদের প্রাথমিক চিকিৎসার পরেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

দুর্ঘটনায় জড়িত ওই বাসটিকে পুলিশ আটক করে এবং থানায় নিয়ে যায় । বাসটিতে যে কয়েকজন যাত্রী ছিলেন তারাও সকলে নিরাপদ রয়েছেন জানা গিয়েছে পুলিশ সূত্রে ।

কিন্তু কি কারনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটলো ? তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ । প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে বাস চলক ঘুমিয়ে পড়ার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটির দুর্ঘটনা ঘটে, কিন্তু সে সময় চালক মদ্যপান করেছিলেন কিনা ? সেটাও খতিয়ে দেখা হচ্ছে। সমস্ত তথ্য প্রমাণ খতিয়ে দেখে দোষীদের উপযুক্ত শাস্তি ঘোষণা এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *