আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

পুণেতে খুন হওয়া পরিযায়ী শ্রমিকের বাড়ি যাচ্ছেন অভিষেক

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- মহারাষ্ট্রে খুন হয়েছিলেন পুরুলিয়া জেলার পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতো। বাংলায় কথা বলার জন্য তার এই নির্মম পরিণতি যোগ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের । আজ শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি সুখেন মাহাতোর বাড়ি যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

বিগত ১১ই ফেব্রুয়ারি বুধবার দুপুরে ফোনের শিকারপুর থানার করেগাঁও ভিমা এলাকা থেকে উদ্ধার হয় সুখেনের দেহ । পরিযায়ী শ্রমিক এর কাজ করতে বাংলা থেকে মহারাষ্ট্রে পাড়ি দিয়েছিল সে। পুরুলিয়া জেলার বরাবাজার থানার তুমরাশোলে তার বাড়ি । বাংলায় কথা বলার অভিযোগেই তাকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ করেছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস । তবে এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে পুনের পুলিশ ।
২০২১ সাল থেকেই পুনেতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছিলেন সুখেন মাহাতো । গাড়ির যন্ত্রাংশ তৈরির কোম্পানিতে কাজ করত সে । ওই এলাকা থেকেই তার দেহ উদ্ধার হয়েছে। গত বুধবারই রাতে তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া জেলার নেতারা গিয়েছিলেন তার বাড়িতে । পাশে থাকার আশ্বাসও দিয়ে এসেছিলেন তারা। এরপর আজ ১৩ই ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বন্দ্যোপাধ্যায় সুখেন মাহাতোর বাড়িতে যাচ্ছেন।

এর আগেও মহারাষ্ট্র ওড়িশা সহ একাধিক রাজ্যের আক্রান্ত হয়েছে রাজ্যের পরিযায়ী শ্রমিকরা । বাংলায় কথা বলার জন্যই তাদের ওপর অত্যাচার হয়েছে অভিযোগ আনা হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *