পরকীয়া সন্দেহে স্ত্রীকে ন্যড়া স্বামীর
কিউ ইন্ডিয়া বাংলা :- পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে ভয়াবহ গৃহহিংসার অভিযোগ উঠল কর্নাটকের বাগলকোট জেলায়। স্ত্রীকে ঘরের দরজা বন্ধ করে বেধড়ক মারধর ও জোর করে মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগে ৩১ বছরের উমেশ কোট্টালগিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্ত্রীর চরিত্র নিয়ে দীর্ঘদিন ধরেই সন্দেহপ্রবণ ছিলেন উমেশ। এই নিয়ে দম্পতির মধ্যে প্রায়ই অশান্তি চলত। নির্যাতিতার বাপের বাড়ির লোকজন একাধিকবার উমেশকে বোঝানোর চেষ্টা করলেও পরিস্থিতির উন্নতি হয়নি। গত ৩১ জানুয়ারি রাতে সেই অশান্তি চরমে পৌঁছয়।
পুলিশ জানিয়েছে, সেদিন রাতে স্ত্রী দরজা খুলতে সামান্য দেরি করায় ক্ষিপ্ত হয়ে ওঠেন উমেশ। অভিযোগ, তিনি ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে স্ত্রীকে মারধর শুরু করেন। এরপর ইলেকট্রিক ট্রিমার দিয়ে জোর করে তাঁর মাথা ন্যাড়া করে দেন। তদন্তকারীদের দাবি, কয়েকদিন আগে এক যুবক ওই বাড়িতে খাবার নিতে এসেছিলেন। সেই ঘটনাকেই কেন্দ্র করে উমেশের মনে সন্দেহ আরও ঘনীভূত হয়েছিল। ঘটনার পর নির্যাতিতা সাভলাগি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে।
এই দুই ঘটনাই ফের প্রশ্ন তুলে দিচ্ছে, সম্পর্কের ভিতরে বাড়তে থাকা সন্দেহ, হিংসা ও মানসিক অসহিষ্ণুতার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। আইন হাতে তুলে নেওয়ার এই প্রবণতা সমাজের জন্য গভীর উদ্বেগের কারণ বলেই মত বিশেষজ্ঞদের।
