আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

নিপা ভাইরাসে আক্রান্ত নার্সরা আপাতত সুস্থ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যে নিপা ভাইরাস নিয়ে স্বাস্থ্যদপ্তর সতর্ক। মঙ্গলবার স্বাস্থ্যভবনে রাজ্যের স্বাস্থ্য রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “নিপা নিয়ে সব ধরনের সতর্কতা নেওয়া হয়েছে। হাসপাতালগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।”

স্বাস্থ্যসচিব এন.এস. নিগম জানিয়েছেন, আক্রান্ত দুই নার্সের মধ্যে একজনের অবস্থা ভালো, অন্যজনের সামান্য উন্নতি হলেও দু’জনকেই ক্রিটিক্যাল কেয়ার ও সংক্রামক বিশেষজ্ঞরা নিয়মিত দেখছেন। তারা বর্তমানে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সংস্পর্শে যাঁরা এসেছেন, সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সোয়াব টেস্টের সব রিপোর্ট নেগেটিভ এসেছে।

কীভাবে দুই নার্স আক্রান্ত হয়েছেন, তা এখনো জানা যায়নি। উৎস খুঁজতে পুণে থেকে কেন্দ্রীয় প্রতিনিধিদল এসে বাদুড় ধরে পরীক্ষা শুরু করেছে। মধ্যমগ্রামে সমীক্ষা হলেও এখনও কোনো বাদুড়ের শরীরে নিপা ভাইরাস পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *