আজকের দিনেতিলোত্তমাভারত

নবান্নে মমতা-অখিলেশ বৈঠক

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- পারিবারিক এক অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা এসেছিলেন সমাজবাদী পার্টির প্রধান সস্ত্রীক অখিলেশ যাদব। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অখিলেশ বলেন ” বাংলায় বিজেপির হার শুধু সময়ের অপেক্ষা । ছাব্বিশে ফের একবার মমতা দিদির নেতৃত্বে বাংলায় তৃণমূলের সরকার গঠিত হবে “।
গত ২০২৪ লোকসভা নির্বাচনের আগে জাতীয় স্তরে বিরোধীদের ঐক্যবদ্ধ করার কাজ শুরু হয়েছিল। তৈরি হয়েছিল ইন্ডিয়া জোট। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জোট তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তবে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে অনেক আগে থেকে একসময় উত্তরপ্রদেশ শাসন করা যাদব পরিবারের সুসম্পর্ক। সেই মুলায়ম সিংয়ের সময় থেকেই। কেন্দ্রে মোদি সরকারের আমলে সেই বিরোধী ঐক্য আরও দৃঢ় হয়েছে। এই মুহূর্তে বাংলার মতো উত্তরপ্রদেশেও চলছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ। বিরোধীদের অভিযোগ, নানা ছুতোয় কৌশলে বৈধ ভোটারদের নাম বাদ দিতে বদ্ধপরিকর কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকার এবং সেই কাজই নির্দেশ দিয়ে করানো হচ্ছে নির্বাচন কমিশনকে দিয়ে। এই ইস্যুতে অন্য দলগুলোর থেকে সবচেয়ে বেশি সরব বাংলার শাসকদল তৃণমূল।

SIR আবহে চলতি সপ্তাহে দিল্লি সফর করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় , তার আগে অখিলেশ যাদব এর সঙ্গে এই বৈঠকে দিল্লিতে সর্বভারতীয় স্তরে কোন রণনীতিতে বিজেপির বিরুদ্ধে SIR সহ একাধিক ইস্যুতে আন্দোলনে ঝাঁপানো হবে সেই সংক্রান্ত আলোচনা হতে পারে সূত্র মারফত জানা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *