আজকের দিনেবাংলার আয়না

ধর্ষণের চেষ্টার অভিযোগে বিজেপি নেতা গ্রেপ্তার

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- মালদহের বামনগোলা এলাকায় এক আদিবাসী যুবতীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হলেন স্থানীয় এক বিজেপি নেতা। ধৃতের নাম বুদ্ধদেব সরকার। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ ২৪ বছরের ওই যুবতী বাদনা পরবের জন্য চাল ভাঙাতে অভিযুক্তের পেষাই মিলে যান। অভিযোগ, মিল ফাঁকা থাকায় সেই সুযোগ নিয়ে বুদ্ধদেব সরকার যুবতীর শ্লীলতাহানি করেন এবং ধর্ষণের চেষ্টা করেন। যুবতী কোনওরকমে তাঁকে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে আসেন। পরে অভিযুক্ত যুবতীর বাড়িতে গিয়ে বিষয়টি কাউকে বললে প্রাণে মারার হুমকি দেন। এরপর নির্যাতিতা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ নির্যাতন, শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে বুদ্ধদেব সরকারকে গ্রেপ্তার করে।

মঙ্গলবার তাঁকে মালদহ জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া শুরু হয়েছে। তৃণমূল ও বিজেপি দুই পক্ষই বিষয়টি নিয়ে মন্তব্য করেছে। বিজেপির তরফে জানানো হয়েছে, দোষ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *