আজকের দিনেগ্রীন রুম

দ্বিতীয় বিয়ে করলেন হিরণ

ভালোবাসা ছড়িয়ে দাও

বারাণসীর ঘাটে সবার অলক্ষে দ্বিতীয়বার বিয়ে সারলেন টলিউড অভিনেতা তথা খড়গপুর সদর কেন্দ্রের বিজেপি বিধায়ক হিরন । পাত্রীর নাম ঋতিকা গিরি।জানা গিয়েছে, বেশ অনেক দিন ধরেই সম্পর্কে ছিলেন হিরণ ও ঋতিকা। তবে তাদের সম্পর্কের কথা সেভাবে প্রকাশ্যে আসেনি। বিয়ের ছবি হিরন নিজেই সমাজমাধ্যমে ভাগ করে নেন । ঋতিকা পেশায় একজন মডেল। হিরন টলিউডে নবাব নন্দিনী, ভালবাসা ভালবাসা , মজনু, লে হালুয়া লে ,জামাই বদল সহ একাধিক হিট ছবিতে অভিনয় করলেও ২০২০ সাল থেকে টলিউড থেকে অনেক দূরে। ২০২১ শে বিজেপির টিকিটে বিধানসভা নির্বাচনে জেতার পর তিনি এখন পুরোদস্তুর রাজনীতিবিদ । ২০২৪ সালে ঘাটাল লোকসভা থেকে প্রার্থী হলেও তিনি পরাজিত হন। বর্তমানে তিনি খড়গপুরেরই বাসিন্দা ।
কলকাতা নয়, বরং সকলকে চমকে দিয়ে বারাণসীতে নতুন জীবন শুরু করলেন অভিনেতা। লাল বেনারসিতে সেজেছিলেন কনে। হলুদ পাঞ্জাবি পরেছিলেন হিরণ।
সূত্রের খবর, প্রাক্তন স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে অনেক দিন ধরে সমস্যা চলছিল তাঁর। হিরণ এবং অনিন্দিতার বর্তমানে এক কন্যাসন্তান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *