আজকের দিনেবাংলার আয়না

দীর্ঘক্ষণ রেললাইনে পড়ে রইল মহিলার দেহ ঘুরে দেখল না কেউ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- অমানবিক দৃশ্য। রেললাইনে ঘণ্টার পর ঘণ্টা মহিলার দেহ পড়ে রইল, কেউ ঘুরে দেখল না। ঘটনাটি পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে ঘটেছে । আজ মঙ্গলবার ১০ ই ফেব্রুয়ারি সাতসকালে রেললাইনের ওপর দেহটি উদ্ধার হয় ।মৃতের নাম রানী হাজরা (২৫)। তিনি সমুদ্রগড় স্টেশন কলোনির মাছ বাজার এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি , সকালে ট্রেনে কাটা পড়ার পর দীর্ঘ সময় রেললাইনের ওপর পড়ে ছিল দেহ। সেই অবস্থাতেই একের পর এক ট্রেন দেহের ওপর দিয়ে যাতায়াত করে। ঘটনাস্থলে দীর্ঘক্ষণ রেল পুলিশ না পৌঁছানোয় রেল পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। রেলে ওই মহিলা কাটা পড়লেন , আত্মহত্যা করলেন ? না খুন করা হল তাকে সেবিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রের খবর ওই মহিলার বাড়িতে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। মৃত রানীর স্বামী দীর্ঘদিন ধরে তাকে সন্দেহ করতো। মৃতার মা দাবি করেন ” আমার মেয়েকে অনেকদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হত। এমনকি ঘটনার আগের দিনও মারধর করা হয়” । সেই দুঃখ থেকে ওই গৃহবধূ আত্মহত্যা করল কি না? তাকে কেউ খুন করলো সেটা পুলিশ খতিয়ে দেখছে । তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের যোগ্য শাস্তির ব্যবস্থা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *