আজকের দিনেতিলোত্তমাবিশ্ব

তারেক রহমানকে শুভেচ্ছা মমতার, পাঠালেন ফুল মিষ্টি

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- বাংলাদেশের সংসদ নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (BNP) । প্রধানমন্ত্রী হতে চলেছেন বিএনপি চেয়ারম্যান খালেদা পুত্র তারেক রহমান । বাংলাদেশের প্রধানমন্ত্রী আগে শুভেচ্ছা জানিয়েছিলেন এ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্বোধন করেছিলেন ভাই বলে । এবার সেই ভাই তারেককে ফুল ও মিষ্টি পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল ১৪ই ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় বিএনপির কার্যালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো ফুল ও মিষ্টি গ্রহণ করেন বিএনপি’র মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান ।

বহু বছর পর বাংলাদেশের ক্ষমতায় ফিরেছে বিএনপি । বিপুল পরিমাণে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রধানমন্ত্রী হতে চলেছেন বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান । গোটা বিশ্ব থেকে তার জন্য শুভেচ্ছা বার্তা আসছে । আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও খালেদা পুত্রকে শুভেচ্ছা জানিয়েছিলেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ রয়েছে তার । প্রধানমন্ত্রী মোদির পাশাপাশি বাংলাদেশের হবু প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হ্যান্ডেলে লিখেছিলেন ” বাংলাদেশের সকল ভাই-বোনকে, জনগণকে, জানাই আমার শুভনন্দন, আমার পক্ষ থেকে আগাম রমজান মোবারক । বাংলাদেশের নির্বাচনে এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে , তার দলসহ অন্যান্য দলকে । সবাই ভালো থাকুন সুখে থাকুন। আমাদের সঙ্গে সবসময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে আমরা সব সময় এইটা কামনা করি” ।

বাংলাদেশের ত্রয়োদশ নির্বাচনে বিএনপি দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে । প্রধান বিরোধী জামাত বিএনপির সংখ্যার ধারে কাছে নেই । ২৯৭ টি আসনের মধ্যে ২০৯ টি আসন একাই পেয়েছে বিএনপি সেখানে জামাতের সংগ্রহ ৬৮ টি আসন । প্রধানমন্ত্রী হতে চলেছেন প্রয়াত খালেদা জিয়ার পুত্র তারেক রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *