ডায়মন্ড হারবারে ভয়াবহ বাইক দুর্ঘটনা, আহত ৫
কিউ ইন্ডিয়া বাংলা :- মঙ্গলবার রাতে ডায়মন্ড হারবার থানার অন্তর্গত “আই লাভ ডায়মন্ড হারবার” এলাকায় একটি মারাত্মক বাইক দুর্ঘটনা ঘটেছে, যেখানে পাঁচ ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় দুটি মোটরবাইক অত্যন্ত উচ্চ গতিতে এগোচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তারা মুখোমুখি সংঘর্ষ করে দুর্ঘটনাস্থলেই ছিটকে যায়।
এই ঘটনায় স্বভাবতই ঘটনাস্থলে আতঙ্ক সৃষ্টি হয়। আহতদের আর্তনাদে স্থানীয় লোকজন দ্রুত সেখানে এসে উদ্ধার কাজে হাত লাগান। এই দুর্ঘটনায় আহত পাঁচ জনকে তৎক্ষণাত উদ্ধার করে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানাচ্ছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ণয় ও বিশদ তদন্ত শুরু হয়েছে। রাস্তার নিরাপত্তা নিয়ে এলাকায় নতুন করে প্রশ্ন উঠেছে।
