জেলবন্দি অভিনেতা রাজপাল যাদবের পাশে সোনু সুদ
এক্স হ্যান্ডেলের সেই পোস্টে সোনু বলেছেন ” রাজপাল যাদব একজন প্রতিভাবান অভিনেতা । বছরের পর বছর ইন্ডাস্ট্রিতে অবিস্মরণীয় কাজ করেছেন । কখনো কখনো জীবন অনাহ্য হয়ে ওঠে প্রতিভার কারণে নয় সময়ের নিষ্ঠুরতার কারণে । ভবিষ্যতে তিনি আমার ছবির অংশ হবেন এবং ইন্ডাস্ট্রির সকল প্রযোজক পরিচালক ও অন্যান্য সহকর্মীদের রাজপালের পাশে দাঁড়ানো উচিত ” ।
বলিউড ইন্ডাস্ট্রিতে রাজপাল যাদব বড় নাম। দীর্ঘদিন ধরে একাধিক সিনেমা কমেডি চরিত্রে তিনি অভিনয় করে বিখ্যাত হয়েছেন । মুঝসে শাদি করোগি, হাঙ্গামা, পার্টনার, খাট্টা মিঠা , ভাগাম ভাগ, ভুলভুলাইয়া এর একাধিক সুপার হিট ছবিতে নিজের কমেডি দৃশ্যের মাধ্যমে দর্শকদের মন জয় করেছিলেন।
সূত্রের খবর, ছবি পরিচালনা করার জন্য ২০১০ সালে রাজপাল যাদব দিল্লির একটি কোম্পানি মুরালি প্রজেক্ট প্রাইভেট লিমিটেড থেকে পাঁচ কোটি টাকা ঋণ নিয়েছিলেন। ছবিটি বক্স অফিসে তেমন সাফল্য অর্জন করতে পারেনি এবং সেই কারণে অভিনেতা ঋণ পরিশোধে ব্যর্থ হন। আংশিক কয়েকটি কিস্তি অভিনেতা দিয়েছিলেন কিন্তু তারপর তার এবং তার স্ত্রীর দেওয়া চেকগুলি বাউন্স হয়ে যাওয়ার পর ঋণদাতা কোম্পানি আদালতের দ্বারস্থ হয় । আদালত এই ঋণ দেওয়ার মেয়াদ না বাড়ানোয় ৫ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তিহার জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন রাজপাল যাদব।
কিউ ইন্ডিয়া বাংলা:- চেক বাউন্স মামলায় গত বৃহস্পতিবার ৫ ই ফেব্রুয়ারি তিহার জেলা আত্মসমর্পণ করেছিলেন বলিউড অভিনেতা বিখ্যাত কমেডিয়ান রাজপাল যাদব। ২০১০ সালে “আতা পাতা লাপাতা” ছবির জন্য ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন রাজপাল । মামলা চলছিল অনেকদিন ধরে, সেই মামলায় জেলবন্দি এখন বিখ্যাত কমেডিয়ান রাজপাল। জেলবন্দি হওয়ার আগে সংবাদমাধ্যমকে অভিনেতা জানিয়েছিলেন “আমার কাছে টাকা নেই কি করবো? অনেকের কাছে সাহায্য চেয়েছিলাম কিন্তু পাইনি ইন্ডাস্ট্রিতে কেউ আমার বন্ধু নেই”। এবার রাজপাল যাদবের সমর্থনে এক্স হ্যান্ডেলে পোস্ট অভিনেতা সোনু সুদের।