আজকের দিনেতিলোত্তমা

চুরি হয়ে গেলেন আস্ত একজন ‘বাবা’  

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলাঃ-  এতদিন শোনা যেত, ছাগল চুরি, মুরগী চুরি, বাচ্চা চুরি। কিন্তু এবার চুরি হল ‘বাবা’।এমন কখনও শুনেছেন? আস্ত একজন বাবা, তাঁকে চুরি করা হল। আর তাতেই রেগে লাল তাঁর সন্তানরা। কর্তা নিবাস হজরা। তাঁর তিন সন্তান রয়েছে। নিবাস হাজরার দুই পুত্র এবং এক কন্যা। হিমাংশু হাজরা, গৌরাঙ্গ হাজরা এবং উন্নতি হাজরা। এবার তাঁরা জানতে পেরেছেন তাঁদের আরও এক ভাই রয়েছে সুমন হাজরা। শুনেই তাঁরা চমকে গিয়েছেন। এদিকে নিবাস হাজরা মৃত। আর এইসব কিছু হয়েছে এসআইআর এর দৌলতে। ঘটনাটি ঘটেছে নিউটাউনে। অন্য কাউকে বাবা সাজিয়ে ফর্ম পূরণ করে জমা দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

মৃত নিবাস হাজরার স্ত্রী মঞ্জু হাজরার অভিযোগ, মৃত স্বামী নিবাস হাজরার পরিচয়পত্রের নম্বর ব্যবহার করে এদেশের ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড এমনকী পাসপোর্ট তৈরি করেছে সুমন হাজরা নামে এক যুবক। সুমন হাজরা দীর্ঘদিন ধরে মৃত নিবাস হাজরার বাড়ির পাশেই আদর্শপল্লীতে ভাড়ায় থাকত। অভিযোগ, পরিবারের অজান্তেই নিবাস হাজরার পরিচয়পত্র হাতিয়ে ভারতীয় পরিচয় পত্র তৈরি করে ফেলে এই সুমন। কিন্তু শেষরক্ষা হল না। এসআইআর শুনানির ডাক পেয়েই ধরা পড়ে যায় সুমন। নিবাস হাজরার তিন সন্তানদের অভিযোগ, তাঁদের আর কোনও ভাই-বোন নেই। বাগুইআটি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে হাজরা পরিবার। সুমন হাজরার বাড়ি গিয়ে দেখা যায় তিনি নেই। সুমনের স্ত্রী নিরুপমা হাজরা জানান ওঁর বড় ছেলে হিমাংশু হাজরা বাবার পরিচয়পত্র তুলে দিয়েছিলেন সুমন হাজরার হাতে। সেই পরিচয়পত্র ব্যবহার করে ভারতীয় পরিচয়পত্র ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড পাসপোর্ট তৈরি করে। পুলিশ এখন পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *