আজকের দিনেতিলোত্তমা

চিংড়িঘাটা ফ্লাইওভারে দুর্ঘটনা, মৃত ১

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- সাত সকালে চিংড়িঘাটা ফ্লাইওভারের কাছে দুর্ঘটনা। দক্ষিণ বিধান নগর থানার সুকান্তনগর বাইপাসের দিক থেকে দ্রুত বেগের একটি গাড়ি এসে ধাক্কা মারে এক ব্যক্তিকে । ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয় । মৃতের পরিচয় সম্পর্কে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি । ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ , এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

আজ ২০ ফেব্রুয়ারি শুক্রবার চিংড়িঘাটা ফ্লাইওভারের কাছে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রের খবর , বাইপাস থেকে সুকান্ত নগরের দিকে আসার সময় চিংড়িঘাটা ফ্লাইওভার ঠিক যেখানে এসে মিশছে ঠিক সেখানে পথ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানাচ্ছে, এক ব্যক্তি রাস্তা পারাপার করছিলেন সেই সময় পিছন থেকে এই গাড়িটি এসে ব্যক্তিকে ধাক্কা মেরে পালিয়ে যায় । এবং ঘটনাস্থলে রাস্তা পারাপার করা ওই ব্যক্তির মৃত্যু হয়। তার পরিচয় এখনো অবধি কিছু জানা যায়নি। গাড়িটিকে সল্টলেকের দিকে পালিয়ে যেতে দেখা গেছে । ঘাতক গাড়িটির ইতিমধ্যে সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ ।

সড়ক দুর্ঘটনা কলকাতা শহরের নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিগত এক সপ্তাহে রাজারহাট নিউটাউন , সোদপুর পানিহাটি ও জোকা মেট্রোর কাছে পথ দুর্ঘটনা ঘটতে দেখা গেছিল । এরপর আজকে আবার কলকাতা শহরের অন্যতম প্রাণকেন্দ্রের ওপর দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হলো । আজকের এই দুর্ঘটনা সম্পর্কে প্রত্যক্ষদর্শীদের কোন বয়ান এখনো অবধি পাওয়া যায়নি । তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে দ্রুত সবকিছু জানা যাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *