আজকের দিনেবাংলার আয়না

ক্লাসরুমে ছুটছে ‘বিবেক এক্সপ্রেস’

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- সোশ্যাল মিডিয়ার দাপটে বই থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে পড়ুয়ারা। এই উদ্বেগ থেকেই অভিনব উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুরের কাঁথির নয়াপুট সুধীরকুমার হাইস্কুল। মানুষের বিবেকবোধ ও মৌলিক চিন্তাকে জাগ্রত করতে স্কুলের একটি ক্লাসরুমকে ট্রেনের আদলে নবরূপে সাজানো হয়েছে। তার নাম দেওয়া হয়েছে ‘বিবেক এক্সপ্রেস’। তিনটি কামরার গায়ে আঁকা হয়েছে মোট ৪২টি বইয়ের ছবি। দেখলে মনে হয়, গোটা ট্রেনটাই যেন একটি চলমান বুকশেল্ফ। সম্প্রতি এই বিশেষ ভবনের উদ্বোধন হওয়ার পরই ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক ও সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে উদ্যোগটি।

স্কুল কর্তৃপক্ষের মতে, সমাজমাধ্যমের অতিরিক্ত আকর্ষণে পড়ুয়ারা ধীরে ধীরে বই পড়ার অভ্যাস হারাচ্ছে। নতুন ও বৈচিত্র্যময় বই পড়া না হলে মৌলিক চিন্তাভাবনার বিকাশ বাধাগ্রস্ত হয়, আর সেখান থেকেই কমে যায় ভালো-মন্দের বিচার ও বিবেকবোধ।

প্রধান শিক্ষক বসন্তকুমার ঘোড়াই জানান, বই ও স্কুলের প্রতি আগ্রহ বাড়াতেই এই ভাবনা। তাঁর কথায়, মানুষের বিবেকবোধ কমে যাচ্ছে তার মোকাবিলায় বই পড়ার বিকল্প নেই। ছোট বয়স থেকেই নানা ধরনের বইয়ের সঙ্গে পরিচয় ঘটালে তবেই ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ ও বিবেকের উন্মেষ সম্ভব। সেই লক্ষ্যেই ‘বিবেক এক্সপ্রেস’ যেন ক্লাসরুম থেকেই বইয়ের জগতে যাত্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *