আজকের দিনেখেলা

ক্রিকেট ম্যাচ চলাকালীন মাঠে মৃত্যু আম্পায়ারের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ভারতের মাটিতে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ । এরই মাঝে মৌমাছির আক্রমণে প্রাণ হারালান একজন আম্পায়ার। আম্পায়ারের মৃত্যুর পাশাপাশি ওই ম্যাচের কয়েকজন ক্রিকেটার ও মৌমাছির হানায় আহত হয়েছেন । আহত ক্রিকেটাররা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন । ঠিক কি ঘটেছিল সেখানে ?

গতকাল ৮ই ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার উত্তরপ্রদেশের উন্নাও শুক্লা গঞ্জের এক মাঠে স্থানীয় দুই ক্লাবের মধ্যে চলছিল ক্রিকেট ম্যাচ। এই মাসের দায়িত্ব ছিলেন দুইজন আম্পায়ার মানিক গুপ্তা এবং জগদীশ শর্মা । ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই আশঙ্কা আম্পায়ারদের উপর হামলা চালায় একপাল মৌমাছি। অসর্কিত এই হামলায় কয়েকজন ক্রিকেটার দ্রুত মাঠ ছারলেও বয়স্ক আম্পায়াররা মাঠ ছাড়তে পারেননি। আর তাতেই মৃত্যু হয় এক আম্পায়ারের।

স্থানীয় সূত্রে জানা যায়, মৌমাছিদের দল দশ মিনিটেরও বেশি সময় করে আম্পায়ারদের ছেকে ধরেছিল । দীর্ঘ সময় ধরে শরীরের বিভিন্ন অংশে ফুল ফুটিয়ে বিষ প্রবেশ করিয়েছে তারা । এই ঘটনার পর তড়িঘড়ি আহত ক্রিকেটার ও আম্পায়ারদের উন্নাও এর বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসকরা ৬৫ বছর বয়সি আম্পায়ার মানিক গুপ্তাকে মৃত বলে ঘোষণা করে ।

ওই এলাকার স্থানীয় মানুষরা জানান উন্নাও এর শুক্লাগঞ্জের যে মাঠে ক্রিকেট ম্যাচ চলছিল তার পাশের জঙ্গলেই মৌমাছিদের বাস । তাদের চাক ভেঙ্গে যাওয়ায় মৌমাছির দল পাশের ক্রিকেট মাঠে ঢুকে পড়ে । আম্পায়ারদের গায়ে সাদা রঙের জামা থাকায় মৌমাছিরা তাতে আকৃষ্ট হয়। এবং টার্গেট করে হুল ফোটাতে থাকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *