কাশ্মীরের সোনমার্গে তুষারধস
কিউ ইন্ডিয়া বাংলা:- ভয়ঙ্কর তুষারধসের দেখা মিলল কাশ্মীরের গান্ধারবল জেলার সোনমার্গে। নিমেষের মধ্যেই তুষারে ঢেকে গিয়েছে মানুষের বাড়ি সহ রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি । সেই চিত্র ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। আর সমাজমাধ্যমে রীতিমত ভাইরাল হয়েছে সেই
ভিডিও ।
গতকাল ২৭ শে জানুয়ারি মঙ্গলবার রাত ১০ টার আশেপাশে প্রবল তুষারধস নেমে আসে সোনমার্গের প়র্যটন এলাকায়। আর এই তুষারধসের জেরে আশপাশের বাড়িঘর, হোটেল ও কয়েকটি যানবাহন সাদা বরফের চাদরে ঢেকে যায়। সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা যায়, তুষারধসের ফলে মুহূর্তের মধ্যেই গোটা এলাকায় বরফের মোটা আস্তরণে পরিণত হয়েছে ।
ধসের তীব্রতা বেশি হওয়া সত্ত্বেও স্বস্তির খবর একটাই যে এই ধসে কোনো মানুষ এর প্রাণহানির খবর পাওয়া যায়নি। গত সোমবার ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনে তুষারপাতের সতর্কতা জারি করেছিল স্থানীয় আবহাওয়া দপ্তর। ছুটি ঘোষণা করা হয়েছিল স্থানীয় স্কুল কলেজগুলিতে। তার পরের দিন রাতেই এই তুষারপাত হয় । কোনো মানুষের প্রাণহানির খবর না আসলেও সোনমার্গের মানুষের জনজীবন কার্যত বিপর্যস্ত হয়েছে।
