আজকের দিনেবাংলার আয়না

কাটোয়া স্টেশনে প্যাসেঞ্জার ট্রেনের কামরায় আগুন, ষড়যন্ত্র কি?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- গতকাল ১৫ ই ফেব্রুয়ারি ভোরবেলা কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা কামরায় দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। ঘটনায় আতঙ্কিত হয়েছিলেন সকলে । পুড়ে খাক হয়ে গেছিল কাটোয়া আজিমগঞ্জ ট্রেনের একটি কামরা। দেখলে গা শিউরে ওঠার মত অবস্থা । এবার এই ঘটনায় উঠে আসছে ষড়যন্ত্রের অভিযোগ । সিসিটিভি ক্যামেরায় কিছু বহিরাগতের আনাগোনা দেখা গিয়েছে, যা তাকে সন্দেহ আরো ঘনীভূত হচ্ছে ।

পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা আজিমগঞ্জ প্যাসেঞ্জারের কামরায় কিভাবে আগুন লাগল তা নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। রেলের তদন্তের পর নিশ্চিত করা হয়েছে শর্ট সার্কিট থেকে আগুন লাগেনি। ভিতরে কোন যান্ত্রিক ত্রুটি ও ঘটেনি । সিসিটিভি ফুটেছে তদন্তকারীদের নজরে এসেছে কিছু বহিরাগতের আনাগোনা । যা ষড়যন্ত্রের আশঙ্কাকে বৃদ্ধি হওয়ার একটি দিচ্ছে । সিসিটিভি ক্যামেরায় এখনো কোনো ব্যক্তির মুখ চিহ্নিত করা যায়নি বলে খবর ।
কাছেই বিহার । তাহলে কি ভিন রাজ্যের কোন দল এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ? আর সব থেকে বড় বিষয় এই ঘটনা ঘটানোর পিছনে ষড়যন্ত্রকারীদের কি বা উদ্দেশ্য থাকতে পারে ? সেটাই ভাবার চেয়ে তদন্তকারী অফিসারদের । আজ কাটোয়া স্টেশনে কারেন্সি বিশেষজ্ঞদের একটি বিশেষ প্রতিনিধি দল আবার যাবে । তদন্তের জন্য সেখান থেকে পুনরায় নমুনা সংগ্রহ করা হবে । ADRM হাওড়া উদয় কেশরী সহ আরো ৫ জন বিভাগীয় অধিকারী এই ঘটনার তদন্তের দায়িত্ব পেয়েছেন । আশা করা যাচ্ছে খুব দ্রুতই কাটোয়া স্টেশনে এই ট্রেনে আগুন লাগার ঘটনা প্রকৃত দোষীরা সামনে আসবে এবং আগুন লাগার পিছনে কোন রহস্য সেটা উঠে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *