আজকের দিনেগ্রীন রুমতিলোত্তমা

এসআইআর শুনানিতে ডাক মিমি চক্রবর্তীকে

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- নথিগত তথ্য তে বিভ্রান্তি থাকার জন্য এস আই আর শুনানিতে ডাকলেন টলিউডের এর বিখ্যাত অভিনেত্রী মিমি চক্রবর্তী । দেবের পর এস আই আর শুনানির হাজিরা দিতে হবে যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী মিমিকে। অভিনেত্রী কসবা বিধানসভা কেন্দ্রের ভোটার, আজই ৩১ শে জানুয়ারি তাকে প্রয়োজনীয় নথি নিয়ে হাজির হতে বলা হয়েছে । ক্রীড়া জগত থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রীদের মতো নামি দামি ব্যক্তিত্বদের এস আই আর শুনানিতে ডাক পড়েছে । এই তালিকায় নতুন সংযোজন মিমির নাম ।

সূত্রের খবর অনুযায়ী মিমি চক্রবর্তীর পারিবারিক নথিতে কিছু তথ্যগত বিভ্রান্তি থাকার কারণে এসআইআর হিয়ারিং এ তাকে হাজিরা দিতে বলা হয়েছে । বিখ্যাত এই অভিনেত্রীর বাবার নাম কোথাও সোমেশ চন্দ্র চক্রবর্তী আবার কোন কাগজপত্র শুধুমাত্র সোমেশ চক্রবর্তী হিসেবে উল্লেখ আছে, পাশাপাশি দাদুর বয়সের সঙ্গে বাবার বয়সের পার্থক্য নিয়েও কিছু কিছু নথিতে অসংগতি দেখা দিয়েছে । এই সমস্ত বিষয়গুলি স্পষ্ট করবার জন্য শুনানিতে ডাকা হয়েছে যাদবপুরের প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী কে ।

তবে অভিনেত্রী মিমি এই নিয়ে কোনরকম হয়রানি অভিযোগ তোলেননি। নির্বাচন কমিশনের কাছে তিনি আবেদন জানান শহরের মানুষদের পক্ষে নথি জোগাড় করা তুলনামূলকভাবে অনেক সহজ , কিন্তু গ্রামগঞ্জের মানুষের কাছে বিষয়টি অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায় । এই পরিস্থিতিতে কমিশন যেন সহনশীল ভূমিকা পালন করে মানুষগুলির পাশে দাঁড়ায় ।

এর আগেও টলিউড সুপার স্টার দীপক অধিকারী অর্থাৎ দেব কে এস আই আর শুনানিতে ডাকা হয়েছিল। পরবর্তীকালে সৌমি তৃষাকেও ডাকা হয় । আর এই তালিকায় মিমি চক্রবর্তীর নাম সংযোজন হতে বিষয়টি নিয়ে একটি আলোচনা শুরু হয়েছে গোটা রাজ্যে। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ এবং সকলের জন্য একই কেউই অতিরিক্ত সুবিধা পাবেন না নিয়ম সবার জন্যই সমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *