আজকের দিনেতিলোত্তমা

আদালতে গিয়েও আত্মসমর্পণ করা হলো না আখতার আলির

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা : আরজি কর মেডিক্যাল কলেজ দুর্নীতি মামলায় আখতার আলির আত্মসমর্পণ প্রক্রিয়া আজ আদালতে সম্পন্ন হলো না । তিনি বেরিয়ে এলেন । গত শুক্রবার জারি হয়েছিল গ্রেফতারি পরোয়ানা , হাসপাতাল থেকে সোজা আজ আদালতে আত্মসমর্পণ করতে এসেছিলেন । তার আইনজীবী উপস্থিত না থাকায় আত্মসমর্পণের কোনো রকম আবেদন করা যায়নি । সূত্র অনুযায়ী খবর পাওয়া যাচ্ছে আগামী সোমবার আত্মসমর্পণের প্রক্রিয়া সম্পন্ন হবে ।

প্রসঙ্গত আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনা তদন্ত চলাকালীন আসে আর্থিক বেনিয়মের অভিযোগ । কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিকের অভিযোগ তুলে সরব হয়েছিলেন তৎকালীন ডেপুটি সুপার আখতার আলি । বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় এবং তদন্তের দায়িত্ব পড়ে সিবিআই এর হাতে । তদন্তকারী সংস্থা সূত্রের খবর, দুর্নীতির বিরুদ্ধে যিনি অভিযোগ তুলেছিলেন সেই আখতার আলি নিজেও দুর্নীতিতে যুক্ত । তার বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে । একাধিকবার সমন পাঠানো হলেও আদালতে হাজির হননি তিনি । অসুস্থতার কারণ দেখিয়ে আগাম জামিনের আবেদন করলে তার আবেদন খারিজ করে দেওয়া হয় উচ্চ আদালতের পক্ষ থেকে । গতকাল ৬ ফেব্রুয়ারি শুক্রবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে তিনি আজ শনিবার ৭ই ফেব্রুয়ারি আদালতে আত্মসমর্পণের উদ্দেশ্যে যান । আদালত চত্বরে গিয়ে তিনি সংবাদ মাধ্যমকে জানান ” তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন । তিনি বলেন যে আর্থিক লেনদেনের কথা বলা হচ্ছে তা আসলে দাদার চিকিৎসার জন্য ধার নেওয়া টাকা । তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি । এছাড়া আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন” ।

এবার লেখার বিষয় এটাই যে আগামী সোমবার ৯ ফেব্রুয়ারি আদালতে আখতার আলি আত্মসমর্পণ করেন কিনা ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *